,

টানা চতুর্থ হার মুশফিকের সিলেট সুপার স্টারস

news-image

২৫, ২৯ ,৫*। কুমার সাঙ্গাকারাকে ঠিক চেনা যাচ্ছিল না ঢাকা ডায়নামাইটসের প্রথম তিন ম্যাচে। ঢাকা-পর্ব শেষের আগে সাঙ্গাকারা দেখা দিলেন স্বরূপে! একের পর এক চোখ ধাঁধানো শটে মুগ্ধ করে চললেন ঢাকা অধিনায়ক। ৭৫ রানের ইনিংস খেলে দলকে জেতালেন সামনে থেকে নেতৃত্ব দিয়েই।

তিন দিন আগে বরিশাল বুলসের দেওয়া ১০৮ রানই টপকাতে পারেনি সিলেট সুপার স্টারস। সেখানে ঢাকার দেওয়া ১৬৭-এর লক্ষ্য ছোঁয়া সম্ভব? পারল না সিলেট। হারল ৩৪ রানে। এ নিয়ে টানা চার ম্যাচ হার মুশফিকুর রহিমের দলের। এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি তারা।

দিলশান মুনাবীরা-জশুয়া কবের বেশ ভালো শুরুর পরও ছন্দটা ধরে রাখতে পারেনি মুশফিকের দল। নুরুল হাসানের অপরাজিত ৩৫ বাদে বলার মতো ইনিংস নেই সিলেটের। ১৫ রানে ৩ উইকেট নিয়ে ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল মোশররফ হোসেন। ৩০ রানে ২ উইকেট পেলেও খানিকটা ভাগ্যকে দুষতে পারেন মুস্তাফিজুর রহমান। তাঁর বলেই হাতছাড়া হয়েছে দুটি ক্যাচ। এর একটি হাতছাড়া করেছেন দলের অন্যতম সেরা ফিল্ডার নাসির হোসেন। অবশ্য দলের এমন জয়ে মুস্তাফিজের কোনো আক্ষেপ থাকার কথা নয়। ১৯.৫ ওভারে সিলেট অলআউট হয়েছে ১৩২ রানে।

সাঙ্গাকারা কাল সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন সিলেটের ফিদেল এডওয়ার্ডস ও রবি বোপারার ওপর। ৭৫ রানের ৫০ এসেছে এ দুই বোলারের বল থেকে। এডওয়ার্ডসের ১১ বলে করেছেন ২৪ আর বোপারার ১১ বলে ২৬ রান। ১০ বাউন্ডারির ৯টিই এসেছে এ দুই বোলারের বলে। সাঙ্গাকারার দিনে উজ্জ্বল পার্শ্বচরিত্র ঢাকার স্থানীয় ‘আইকন’ নাসির। চ্যালেঞ্জিং স্কোরের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাঙ্গাকারা-নাসিরের তৃতীয় উইকেটে তোলা ৬৬ রান।

শেষ পর্যন্ত ঢাকার ব্যাটসম্যানদের চেষ্টা বৃথা যায়নি। চার ম্যাচে তিন জয়ে ফুরফুর মেজাজে চট্টগ্রামে পা রাখার কাজটা সারল ঢাকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে