বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় সরকারী সম্পদ দখলে : সেচের অভাবে ফসলী জমি আবাদের অনিশ্চয়তা

news-image

শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বায়েক ইউনিয়নে সরকারী খাল অবৈধভাবে মাটি ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়; ৩০ বছর পূর্বে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা গ্রামের ১নং খাস খতিয়ানের ২০৮ দাগে ৯৩ শতক ভূমির উপর বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) নিজস্ব অর্থায়নে ১০০ ফুট দৈর্ঘ্য ও ২ হাজার ফুট প্রস্থ সেচ প্রকল্পের পাকা ড্রেন নির্মাণ করে। সালদানদী থেকে ললিট পাম্পের মাধ্যমে সেচের পানি উত্তোলন করে বায়েক ইউনিয়নের ৭টি গ্রামের প্রায় দেড় হাজার বিঘা ইরি-বোরো জমিতে পানি সরবরাহ করা হতো। বর্তমানে বায়েক ইউনিয়নের মো. হানিফ ও মো. হেলাল বিজয় নদীর খাল ও পাকা ড্রেনটি মাটি দিয়ে ভরাট করে দখল করে নেয়। ফলে ওই সেচ প্রকল্পের আওতায় বায়েক ইউনিয়নের কৈখলা, জয়দেবপুর, বারিখলা, বালিয়াহুড়া, বায়েক, চানখলা ও কায়েমপুর দক্ষিণ অংশসহ ৭টি গ্রামের প্রায় দেড় হাজার বিঘা কৃষি জমি আবাদে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে সেচ প্রকল্পের ম্যানেজার ফরিদ উদ্দিন আহাম্মদ ৭ গ্রামের পক্ষে কসবা উপজেলা নির্বাহী অফিসর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
সেচ প্রকল্পের ম্যানেজার ফরিদ উদ্দিন আহাম্মদ জানান; বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেনের বড় দুই ভাই মো. হানিফ ও মো. হেলাল পানি নিস্কাশনের খাল ও সেচ প্রকল্পের ড্রেন অবৈধভাবে ভরাট করে নিয়েছে। এতে ৭টি গ্রামের দেড় হাজার বিঘা ফসলি জমি ইরি চাষে বিঘ্ন সৃষ্টি হয়েছে। 
গত বৃহস্পতিবার সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন; বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)কে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। 
সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ জানান; এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বায়েক ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে তদন্ত করে রির্পোট পেশ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বায়েক ইউনিয়ন ভূমি কর্মকর্তা এ.কে.এম মনির হোসেন বলেন; সরকারি খাল অবৈধভাবে দখল করার বিষয়টির তদন্ত করে সরেজমিন প্রতিবেদন গত ১৫ নভেম্বর সহকারী কমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।  
বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন; সরকারি খালের পাশেই তাদের ১৩ শতাংশ ভূমি ক্রয় সূত্রে মালিক হয়েছেন। শুধু ওই জমিই ভরাট করা হয়েছে। সরকারি জায়গা ভরাট করা হয়নি। বিজয় নদীর শাখা মজে গেছে সেচের জন্য পাকা ড্রেন নির্মাণ কাজ চলছে। ইরি মুওসুমের আগেই ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে তিনি জানান। এদিকে ভুক্তভোগী এলাকাবাসী আইন মন্ত্রী আনিসুল হক ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


   

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান