,

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবসে ৫ নারী সংবর্ধিত

news-image

আমিরজাদা চৌধুরী : কীটনাশকের বিকল্প নাও, গ্রামীন নারীর জীবন বাঁচাও’-এই শ্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত হয়েছে আজ শুক্রবার। এ উপলক্ষে নারীদের সংবর্ধনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পকলা একাডেমীতে গ্রামীন নারী দিবস উদযাপন জেলা কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার মোঃ হারুনুর রশিদ,প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা। গ্রামীন নারী দিবস উদযাপন জেলা কমিটির সভাপতি  এ কে এম আশরাফুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার সভানেত্রী মিনারা আলম, প্রেসক্লাবের  সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, এডভোকেট লোকমান হোসেন,উইমেন্স চেম্বার প্রতিনিধি জুম্মান ইমা, গ্রামীন নারী দিবস উদযাপন জেলা কমিটির সাধারন সম্পাদক সৈয়দ আজিজুর রহমান প্রমুখ। 
অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য ৫ নারীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধে অবদান রাখায় জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী অধ্যাপক মমতাজ বেগম, , শিক্ষা ও সমাজসেবায় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ধাত্রী বিদ্যার জন্যে খোদেজা বেগম, কৃষির জন্যে রুদ্রবতী ঋষি ও বাউল শিল্পী হিসেবে নিপুরানী দাসকে এই সম্মাননা প্রদান করা হয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে