,

হেসে খেলে সাকিব বিহীন রংপুরকে হারালো কুমিল্লা

news-image

স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্সের দেওয়া ৮৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে সহজেই জয় পেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।মাত্র এক উইকেট হারিয়ে ৯ উইকেটে জয় পেয়ে যায় মাশরাফির দল।এর ফলে রংপুর রাইডার্সের প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকা যেমন কঠিন হলো, তেমনি শিরোপা রেসে এগিয়ে গেলো কুমিল্লা।

 


এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিবকে ছাড়া দাঁড়াতেই পারেনি রংপুর রাইডার্স।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের বোলিং তোপে বড় সংগ্রহ করতে পারেনি রংপুর। বিপিএলে মাত্র ৮২ রান করে সর্বন্মিন রানের রেকর্ড গড়ে মিসবাহর দল। যা বিপিএলও কোন দলের সর্বনিম্ন রান।

 

শুক্রবার দুপুরের পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে দুই ওপেনারকে হারায় রংপুর। সৌম্য সরকারকে স্যামুয়েলসের ক্যাচে পরিণত করার পর লেন্ডল সিমন্সকে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করেন কুলাসেকেরা।

 

সাকিব এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় রংপুর রাইডার্সের খেলোয়াড়দের মনোবল ছিল নড়বড়ে। এই সুযোগটাই কাজে লাগায় কুমিল্লা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোনো জুটি ক্রিজে দাঁড়াতে পারেনি। বিদেশি খেলোয়াড় সিমন্স, মিসবাহ, পেরেরা সবাই দলকে হতাশ করেন। ফলে আগে ব্যাট করে বিপিএলের সর্বনিম্ন ৮২ রানের রেকর্ড গড়ে অল আউট হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা