,

সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান

news-image

যে নাটকে অভিনয় করার জন্য বাড়ি আর দুই মেয়েকে রেখে এসেছিলেন, এবার সেই নাটকের জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন হলিউডের বহুমাত্রিক অভিনেত্রী নিকোল কিডম্যান।nico1 ব্রিটেনের অন্যতম নাট্যসম্মান 'লন্ডন ইভনিং স্টান্ডার্ড থিয়েটার অ্যাওয়ার্ডস'-এ পুরস্কার লাভ করেন তিনি। 'ফোটোগ্রাফ ফিফটিওয়ান' নাটকে ব্রিটিশ রসায়নবিদ রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয় করে এ সম্মান অর্জন করেন তিনি। পাশাপাশি 'এক্স ম্যান' তারকা জেমস ম্যাকবয় পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। পুরস্কারপ্রাপ্তির পর তিনি বলেন, 'এ চরিত্রে অভিনয় করাটা মোটেও সহজ ছিল না। শুধু পারিবারিক চাপের কারণেই নয়, এ জন্য রাষ্ট্রীয় চাপকেও এড়িয়ে চলতে হয়েছে।তাই এ চরিত্রটির জন্য এ পুরস্কার অবশ্যই একটি বড় অর্জন। আমি সম্মানিত এবং আনন্দিত।' রবিবার লন্ডনের ওল্ড ভিক থিয়েটার মিলনায়তনে তার হাতে এ পুরস্কার তুলে দেন অভিনেতা ও উপস্থাপক রব ব্র্যাডন। এ সময় তিনি তার বৈজ্ঞানিক বাবাকে স্মরণ করেন। তিনি ২০১৪ সালে প্রয়াত হন। তিনি বলেন, 'প্রতি রাতে স্টেজে ওঠার আগে আমি তার ছবির সামনে যায়। তার চোখ দুটি আমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।' অস্কার বিজয়ী এ অভিনেত্রী ১৭ বছর পর প্রথম লন্ডনের মঞ্চে ওঠেন ফ্রাঙ্কলিন চরিত্রে অভিনয় করার জন্য।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা