বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় হামলার ঘটনায় মামলা, আটক ২, শিয়া মসজিদে হামলায় নিহতের ময়নাতদন্ত সম্পন্ন

news-image

বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। মামলা ও দুইজনকে আটকের খবর নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব জানান, হামলার ঘটনার পর বৃহস্পতিবার রাতে মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া থানায় একটি মামলা করেন।
 
তিনি জানান, মামলায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। ওসি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই এলাকা থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তারা হলেন – সৈয়দ জামগড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৮) ও হরিপুরের আব্দুল মান্নানের ছেলে জুয়েল (২৫)। ওসি জানান, তাদের আমরা জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা করছি। এখনও গ্রেফতার দেখানো হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের আল মোস্তফা জামে মসজিদে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় গুলিতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৫৫)  নিহত হন। গুলিবিদ্ধ হন মসজিদের ইমামসহ তিনজন। এদিকে, শিবগঞ্জের ওই শিয়া মসজিদে হামলার 'দায় স্বীকার' করে এক বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলার পর জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা 'সাইট ইন্টেলিজেন্স গ্রুপ' এর ওয়েবসাইটে এক প্রতিবেদেন একথা বলা হয়।
 
এর আগেও বাংলাদেশে দুই বিদেশি নাগরিককে হত্যা এবং পুরান ঢাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হামলাসহ কয়েকটি ঘটনার দায় একইভাবে স্বীকার করে আইএস। তবে বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই বলে দাবি করে আসছে সরকার। 

 

 
 

 
 
 
 
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে