,

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মানবন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের শতাধিক নেতৃবৃন্দ হাতে বিভিন্ন ব্যনার ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য জহর লাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য বিমল চক্রবর্তী, সভাপতি দিলিপ কমুর নাগ, সাধারণ সম্পাদক অমরেন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক প্রদ্যুৎ নাগ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দুর্বৃত্তরা অলক সেনের উপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে ব্রাহ্মণবাড়িয়া থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে