,

এক ম্যাচ নিষিদ্ধ সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু ক্ষণিকের জন্য মেজাজ হারানোয় শাস্তির মুখে পড়তে হয়েছে এসময়ের সেরা এই অলরাউন্ডারকে। বৃহস্পতিবার সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচে বিসিবির আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। এই নিষেধাজ্ঞার ফলে শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না গত দুই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখানো সাকিব।


মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট সুপারস্টার্সের ইনিংস চলার সময় ঘটে সাকিবের মেজাজ হারানোর ঘটনা। ১৩তম ওভারের শেষ বলটি করেছিলেন রংপুরের শ্রীলঙ্কান পেসার থিসারা পেরেরা। বল সিলেটের অধিনায়ক মুশফিকুর রহিমকে ফাঁকি দিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে যেতেই সমস্বরে কট বিহাইন্ডের আবেদন করেন ফিল্ডাররা। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার তানভীর আহমেদ।


সাকিব এটা মেনে নিতে পারেননি। আম্পায়ারের কাছে গিয়ে জানতে চান, কেন আউট দেওয়া হয়নি। আম্পায়ারের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পেরে রংপুর অধিনায়ক উত্তেজিত হয়ে রীতিমতো অশোভন আচরণ করেন। একপর্যায়ে কথা কাটাকাটিও হয় দুজনের মধ্যে। বিপিএলের বাইলজ অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ।


সাকিব তাঁর ভুল স্বীকার করে এই শাস্তি মাথা পেতে নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা