,

বগুড়ায় মসজিদে ঢুকে গুলির ঘটনায় আটক ২

news-image

জেলার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও ইমাম নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।


শুক্রবার ভোরের দিকে শিবগঞ্জ থানার মাঝিহ্ট্ট গ্রামের আনোয়ার (৪৮) ও হরিপুর গ্রামের জুয়েলকে (২৫) আটক করা হয়েছে। 

এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনায় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সোনা মিয়া বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের নামে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। 

ওই এলাকার প্রবীণ ব্যক্তি আলী আহমেদ জানান, এ ঘটনায় আতঙ্কে শুক্রবার সকালে মাত্র দুইজন মুসল্লি ওই মসজিদে নামাজ পড়তে আসেন। এখানে শিয়া ও সুন্নিদের মধ্যে কোনো বিরোধ নেই কিন্তু মাঝে-মধ্যে কিছু অপরিচিত যুবক মোটরসাইকেল নিয়ে এখানে আসত। এসে নামাজ পড়া ও সেজদা দেয়া নিয়ে শিয়াদের সঙ্গে মতবিরোধ প্রকাশ করত। মসজিদের পাশেই তাদের একটি ইমামবাড়া পাঠাগার আছে। সেখানে ধর্মীয় আলোচনা হত। সেখানেও তারা তাদের মতাদর্শ নিয়ে তর্ক-বিতর্ক করত। এই মসজিদের নিহত ইমাম শাহিনুল মাওলানার সঙ্গে ওই যুবকদের বাহাস হতো। 

তিনি আরও জানান, এই মসজিদের ছয় শতাংশের মধ্যে এক শতাংশ জায়গা এখানকার মজিবুর মিয়া বেদখল করে নিয়েছিল। এ জায়গা নিয়ে তিন-চার বছর ধরে মামলা চলছে। দুই মাস আগে মজিবুর মিয়া মারা যান। তার ছেলে মনোয়ার, বুলু, সিরাজ ও জাহাঙ্গীর এ মামলা পরিচালনা করছে। কিন্তু এ ঘটনায় শিয়াদের কোনো অভিযোগ নেই। তাদের সন্দেহ ওই অপরিচিত যুবকদের। 
 
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বাংলামেইলকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মসজিদটি র‌্যাব ও পুলিশের পিবিআই সদস্যরা ঘিরে রেখেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে