,

বগুড়ায় শিয়া মসজিদে হামলার দায়ও স্বীকার করল আইএস

news-image

বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে মুসল্লিদের ওপর গুলিবর্ষণের দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।


বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইনটেলিজেন্স গ্রুপের ওয়েব সাইটে এ হামলার দায় স্বীকার করা হয়।
শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় মসজিদের মুয়াজ্জিনসহ চার জন গুলিবিদ্ধ হন। তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) মারা যান।


গুলিবিদ্ধ অপর তিনজন হলেন- হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন (৪০), মসজিদের ইমাম মাওলানা শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।


প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় নিয়মিত মুসল্লিদের সঙ্গে ২০-২২ বছর বয়সী অপরিচিত তিন যুবক মসজিদে প্রবেশ করে। তাদের মাথায় টুপি এবং পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা