,

মেকআপ ছাড়াই সুন্দর থাকবেন যেভাবে

news-image

মেকআপ ছাড়াও ত্বকের যত্ন নিয়ে আমরা নিজেকে সুন্দর রাখতে পারি। শরীরকে নানা ভাবে পরিপাটি রাখলে মেকআপের কোনো প্রয়োজন হয় না। চলুন, জেনে নেয়া যাক কীভাবে মেকআপ ছাড়াই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়-
 
১. সব সময় মুখের ত্বকের যত্ন নিন। দিনে তিন থেকে চারবার পানি দিয়ে মুখ ধুতে ভুলবেন না।
২. চোখে অযথা হাত দিয়ে ঘষাঘষি করবেন না। এতে আপনার চোখের চারপাশে কালো দাগ পড়তে পারে যা হাজার চেষ্টা করেও পরে দূর করতে পারবেন না।
৩. চুলগুলো সব সময় পরিষ্কার পরিছন্ন রাখতে চেষ্টা করুন। খেয়াল রাখুন, ভেজা চুল কখনো বেঁধে রাখবেন না। জোরে চুল আঁচড়াবেন না।
৪. হাতের ও পায়ের যত্ন নিন। হাত পায়ের নখগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখুন। আর যদি হাতের নখ বড় রাখতে চান সেক্ষেত্রে সেগুলোর একটি সুন্দর শেপে রাখতে চেষ্টা করুন।
৫. দাঁত ব্রাশ করতে ভুলবেন না। রাতে ঘুমুতে যাওয়ার আগে ও সকালে অবশ্যই দাঁত ব্রাশ করবেন। তবে মনে রাখুন বেশি দাঁত ব্রাশ করার ফলে দাঁতের এনামেল নষ্ট হয়।
৬. দিন রাত মিলিয়ে সীমিত কফি ও চা পান করার চেষ্টা করুন। পরিমিত ঘুমান, অর্থাৎ দিন রাত মিলিয়ে মিনিমাম ৮ ঘণ্টা ঘুমান।
৭. বেশি বেশি ফলমূল ও শাক-সবজি খান। জাংক ফুড বর্জন করে চলুন।
৮. কখনোই অতিরিক্ত ঢিলেঢালা পোশাক বা অতিরিক্ত টাইট ফিটেড পোশাক পরবেন না।
৯. নিজের ভাবমূর্তি বজায় রেখে চলুন। মুখে সব সময় একটি আলতো হাসি ধরে রাখুন।
 
উপরের টিপসগুলো মেনে চললে আপনি মেকআপ সাজগোজ ছাড়াই সব সময় সুন্দর আর ফিট থাকতে পারবেন। মেকআপ কেবল আপনার মুখের সাময়িক সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারে কিন্তু ভেতরের না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে