,

তালাকনামায় সই করেননি কারিশমা

news-image

স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে সম্পর্কটা অনেক দিন ধরেই ভালো যাচ্ছিল না বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের। এক পর্যায়ে দু'পক্ষই তাদের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে তালাকনামায় সই করেননি কারিশমা। মূলত সঞ্জয় কথামতো ভরণপোষণ না দেয়াতেই কারিশমা এ সিদ্ধান্ত নেন।  অভিনেত্রী কারিশমার আইনজীবী সাংবাদিকদের জানান, স্বামীর দায়িত্বজ্ঞানহীনতার জন্যই বুধবার সম্মতিপত্রে সই করেননি কারিশমা। তারা আদালতে বিষয়টি জানিয়ে সঞ্জয়ের বিরুদ্ধে একটি মামলাও করেছেন। এখন আদালতেই বিষয়টি ফায়সালা হবে। কারিশমার ভাষ্য, বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার সময় দুই পক্ষের দাবি-দাওয়া নিয়ে যে সম্মতিপত্র তৈরি হয়েছিল, তাতে কারিশমাকে ভরণপোষণের খরচ দেয়ার অঙ্গীকার করেছিলেন সঞ্জয় কাপুর। কিন্তু কথা রাখেননি তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা