,

রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বিমান বাজারে আনছে এমএমআরসি

news-image

রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বিমান বাজারে নিয়ে আসছে RC বিমানের যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান এমএমআরসি টেকনোলজি। প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক এই আরসি বিমানটি খুবই কার্যকর বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। 
তারা জানায়, নতুন বিমানচালকদের জন্য এই বিমানটি ডিজাইন করা হয়েছে এবং এই মডেলে একজন আরসি পাইলট খুব সহজেই বিমান চালানো শিখতে পারবে। মূলত শীতকালীন আবহাওয়ার কথা মাথায় রেখেই ৩২ ইঞ্চি লম্বা ও ৬০০ গ্রাম ওজনের বিমানগুলো তৈরি করা হয়েছে। 
বিমানগুলোর দাম পড়বে ৯ হাজার টাকা থেকে ১১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এই বিমানের কোনো অংশ ভেঙে গেলে এমএমআরসির কাছে এর যন্ত্রাংশ পাওয়া যাবে। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে বিমান তৈরির কাজ করছে এমএমআরসি টেকনোলজি। একঝাঁক মেধাবী উদ্যমী তরুণ-তরুণীর অক্লান্ত পরিশ্রম আর বিশেষজ্ঞদের নির্দেশনায় পাঁচ বছর ধরে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
 
ডিজিটাল বাংলাদেশের অংশ হওয়ার লক্ষ্য নিয়েই এই প্রতিষ্ঠান RC উত্পাদন শুরু করে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মাদ মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘মডেল বিমান বানানোর অত্যাধুনিক সব যন্ত্রপাতি তৈরি করছে এমএমআরসি এর আগে যা এ বিষয়ের অভিজ্ঞ ও শিক্ষার্থীদের সম্পূর্ণ নাগালের বাইরে ছিল।’ এমএমআরসির আমদানি করা যন্ত্রাংশ ইতোমধ্যে বুয়েট, চুয়েট, কুয়েট, এমআইএসটি, আইইউবি, অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশ ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠানের ব্যবহারিক এবং লজিস্টিক পড়ালেখা ও তাদের বিভিন্ন প্রজেক্টের অংশ হয়ে দাঁড়িয়েছে।
 
এ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর বিভিন্ন ‘আরসি’ এবং ‘ড্রোন’ প্রজেক্টে এমএমআরসির আমদানি করা যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে বলে জানান এমএমআরসির কারিগরি প্রধান মুহাম্মাদ মারুফ ইসলাম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা