,

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

news-image

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তার ধারণা। শুক্রবার ভোরে নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে নতুনবাজার এলাকার একটি টিনসেট ভবনে ঝুটের গুদামে আগুন লাগে। মূহুর্তেই আগুন ওই গুদামের অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ঝুটের গুদামের মো. আব্দুর রাজ্জাক, বাদশা মিয়া, ওমর আলী ও সারোয়ার হোসেনের মালিকানাধীন ৪টি কক্ষের ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে যায়। বিড়ি/সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ