,

কম্বোডিয়ান জোলি

news-image

অ্যাঞ্জেলিনা জোলি‘যা দেখছি, তা কি সত্যি? নাকি এত দিন যা জেনে এসেছি, সেটাই মিথ্যা!’ লারা ক্রফট: টুম রেইডার-এর শুটিং করতে এসে যেন এক নতুন জগতের সঙ্গে পরিচয় হয় অ্যাঞ্জেলিনা জোলির; যে জগৎটা সম্পর্কে তেমন ধারণাই ছিল না সেদিনের ২৬ বছর বয়সী জোলির। এক দিকে কী বিলাসবহুল জীবন মানুষের, অন্যদিকে কী নিদারুণ অভাব। একমুঠো খাবারের জন্য হাহাকার!anjilina
সেদিন থেকেই কম্বোডিয়ার সঙ্গে যেন নাড়ির সম্পর্কে বাঁধা পড়েছেন। জোলির প্রথম সন্তান ম্যাডক্সকে কম্বোডিয়া থেকেই দত্তক নিয়েছিলেন, যাকে তিনি ভালোবাসেন নিজের চেয়ে বেশি। কম্বোডিয়ার নাগরিকত্বও নিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে জোলির সম্পর্কটা আরও একধাপ এগোল। আগামী ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া কম্বোডিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতির দায়িত্ব নিয়েছেন এই অভিনেত্রী-পরিচালক।
৩৪টি ভিন্ন দেশের ১৩০টির বেশি ছবি দেখানো হবে এ উৎসবে—যেটি কম্বোডিয়ার চলচ্চিত্রশিল্পকে পুনর্জন্ম দেবে বলে আয়োজকদের আশা। আর জোলি বলছেন, কম্বোডিয়ার ঋদ্ধ ইতিহাস, সুদীর্ঘ সংস্কৃতি আর প্রতিভাবান মানুষেরা বাকি পৃথিবীকে অনেক কিছুই দিতে পারে। পিপল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ