,

সেক্স দাম্পত্য সম্পর্ককে দৃঢ় করে

news-image

লাইফস্টাইল ডেস্ক : শারীরিক ও মানসিক চাপ, অর্থনৈতিক সঙ্কট, শারীরিক অসুস্থতা ইত্যাদি বিভিন্ন কারণে দম্পতিদের মধ্যে যৌন সম্পর্ক হ্রাস পাচ্ছে। সেক্স থেরাপিস্টরা মনে করছেন, নিয়মিত যৌন সম্পর্ক দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠ, সুস্থ ও সন্তোষজনক সম্পর্ক তৈরি করে।


সপ্তাহে অন্তত একদিন হলেও শারীরিক সম্পর্ক করা উচিত। একটি আন্তর্জাতিক সংস্থা ৩০ হাজার লোকের ওপর গবেষণা চালিয়ে দেখেন, সপ্তাহে একাধিকবার শারীরিক সম্পর্ক দম্পতির সম্পর্ককে মজবুত করে। 
    

জ্যেষ্ঠ মনোরোগ বিশেষজ্ঞ, সেক্স ও বৈবাহিক সম্পর্ক বিষয়ক পরামর্শক ডা: রাজিব আনন্দ বলেন, সমাজের কিছু অংশে নিয়মিত যৌন সম্পর্কের হার আশংকাজনক হারে কমছে। সেক্স শুধু শারীরিক সুখ পাওয়ার জন্য নয়। মজবুত ও দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  
  

মনোরোগ বিশেষজ্ঞ ডা: পবন সোনার বলেন, দম্পতিদের সপ্তাহে একাধিকবার আর তা যদি সম্ভব না হয় তা হলে, একবার হলেও সেক্স করা উচিত। যেসব দম্পতি পুরো সপ্তাহই ব্যস্ত থাকেন তারা নিজেরা কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আর যাদের ব্যস্ততা কম তাদের অবশ্যই কোনো অজুহাত না দেখিয়ে স্বাভাবিক যৌন সম্পর্ক চালিয়ে যাওয়া উচিত।


ঘনিষ্ঠতার অভাব সম্পর্ককে ভাঙনের দিকে ঠেলে দেয়। নিয়মিত শারীরিক সম্পর্কের প্রতি অনীহা আপনার সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করেন যৌন বিশেষজ্ঞরা।


এ বিষয়ে ডা: আনন্দ আরও বলেন, আপনার সঙ্গীর প্রতি অনীহা বৈবাহিক সম্পর্ককে হুমকির মুখে ফেলতে পারে। তাছাড়া, এর বেশ কিছু ক্ষতিকর মানসিক প্রভাব রয়েছে। যেমন: খিটখিটে ও বদমেজাজ, ক্রুদ্ধ বা রাগান্বিত, অধৈর্য, চাপ এবং বিষণ্নতা ইত্যাদি। একজন দায়িত্বশীল স্বামী বা স্ত্রী সময় বের করে নিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যান।    


ভিনা কে নামে একজন ভুক্তভোগী বলেন, আমরা পাঁচ বছর হয়েছে বিয়ে করেছি। গত বছর অর্থনৈতিক সঙ্কটের কারণে আমাদের দাম্পত্য সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। আমরা প্রায়ই ঝগড়া করতাম। শারীরিক সম্পর্কে আগ্রহ পেতাম না। কিন্তু আমি বুঝতে পারলাম, এর সমাধান খোঁজা দরকার। আমরা যৌন চিকিৎসকের পরামর্শ নিলাম। তিনি আমাদের সপ্তাহে অন্তত দু’বার শরীরিক সম্পর্কে জড়ানোর পরামর্শ দিলেন। তার পরামর্শ শুনে এখন ভাল আছি।


ডা: রাজিব আনন্দ আরও বলেন, যৌন সম্পর্কের সময় মস্তিষ্ক থেকে অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয়। একে ভালোবাসার হরমোন নামেও ডাকা হয়।যা আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ককে মজবুত করবে। যারা তাদের ভালোবাসাকে প্রাণবন্ত রাখতে চান তাদের যৌন সম্পর্কের প্রতি বেশি মনোযোগ দেয়া উচিত। এটি অবশ্যই ঘনিষ্ঠতা, গ্রহণযোগ্যতা এবং উপলব্ধি বাড়াবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ