,

দেশে অসহিষ্ণুতা চলছে, বললেন সোনিয়া গান্ধী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনে সংবিধান নিয়ে একটি বিশেষ আলোচনায় দেশটির বিরোধীদল কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ক্ষমতাসীন মোদি সরকারকে আক্রমণ করে বলেন, বর্তমানে দেশটিতে যে অসহিষ্ণুতা চলছে সেটা সংবিধানের আদর্শের উপরে হামলা করার সামিল। 

 

তিনি বলেন, ‘সংবিধানের নীতির প্রতি এখন একধরনের হুমকি চলছে, এবং গত বেশ কয়েক মাসে আমরা যা দেখেছি সেটা সংবিধানের মূল্যবোধের লঙ্ঘন।’ 

 

মোদি সরকারের বিরোধিতা করার জন্য কংগ্রেসের কাছে এটা এখন একটি শক্তিশালী বিষয়। কারণ সম্প্রতি ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা মারাত্মক রূপ ধারণ করেছে এবং বিরোধীদল হিসাবে কংগ্রেসের কাছে এখন এটাই সরকারের সমালোচনার মূল হাতিয়ার। 

 

সোনিয়া গান্ধী আলোচনার কর্তা বি আর আম্বেদকারের উদ্দেশে বলেন, ‘একটি দেশের সংবিধান যতই ভালো হোক না কেন, যে সমস্ত মানুষ এটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন তারা যদি ভালো না হন তখন গোটা সংবিধানটাই খারাপ হয়ে যায়। অথচ যদি সংবিধান খারাপও হয় কিন্তু মানুষ ভালো হন তাহলে সেটা শেষপর্যন্ত ভালো হয়।’

 

তিনি আরো বলেন, ‘আমাদের সংবিধানের ইতিহাস বহু পুরনো এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত এবং ঠিক এইকারণেই কংগ্রেসের সাথেও যুক্ত। যে সমস্ত মানুষের সংবিধানের উপর কোন বিশ্বাস নেই, যারা সংবিধান তৈরিতে কোন ভুমিকা রাখেননি তারা যদি সংবিধান পালনের প্রতিজ্ঞা করেন, তাহলে এর থেকে হাস্যকর আর কি হতে পারে?’

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই আলোচনার মাঝামাঝি অংশ নেবেন তবে শুরুতে তিনি বলেছেন, আলোচনা এবং সংলাপ হচ্ছে সংসদের আত্মা। তিনি এবং তার সরকার বর্তমানের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে যেকোনো আলোচনায় উৎসাহী। 

 

সংসদ অধিবেশন মন্ত্রী ভেনকায়া নাইদু বলেছেন, আমাদের লুকানোর মত কিছু নেই। আমরা অসহিষ্ণুতা নিয়ে তর্কে প্রস্তুত। এটা নিয়ে সরকারের লজ্জা পাওয়ারও কিছু নেই। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা