,

হেসে খেলে চিটাগাংকে হারাল ঢাকা

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের দ্বিতীয় ম্যাচটি লো স্কোরিং এবং শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বীতাটা যেন নিয়তিই হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই ধারা ভাঙলো ঢাকা ডাইনামাইটস। লো স্কোরিং ম্যাচ হলো ঠিকই। তবে কোন নাটকীয়তার সুযোগ আর দেয়নি ঢাকা। হেসে-খেলেই তারা ম্যাচ জিতে নিল ৬ উইকেটের ব্যবধানে। আর এ নিয়ে চার ম্যাচের তিনটিতেই হারলো চিটাগাং।

 

টস জিতে ব্যাট করতে নামা চিটাগাংকে ৯২ রানে অলআউট করে দিয়ে ঢাকা জয়ের বন্দরে পৌঁছে যায় ১৭.১ওভারে ৪ উইকেট হারিয়েই। ওপেনার সাদমান ইসলাম করেন সর্বোচ্চ ৪৪ রান। আউট হলেন সৈকত আলি, নাসির জামশেদ, নাসির হোসেন এবং সাদমান ইসলাম।

 

মাত্র ৯২ রান নিয়ে যেন লড়াইয়ের মানসিকতাই হারিয়ে ফেলেছিল তামিমের চিটাগাং। মোহাম্মদ আমির, সাঈদ আজমল, শফিউল ইসলাম কিংবা এনামুল জুনিয়রদের মত বোলার দিয়েও লড়াইটা জমিয়ে তুলতে পারেনি তারা।

 

প্রথম উইকেট জুটিতেই সৈকত আলি আর সাদমান ইসলাম মিলে তুলে ফেলেন ৪৫ রান। এরপর নাসির জামশেদ আর সাদমান মিলে দলের রান নিয়ে যান ৭৮ পর্যন্ত। নাসির জামশেদ ১২ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন নাসির হোসেন। তবে তিনি ২ রান করে ফিরে যান নাঈম ইসলামের বলে বোল্ড হয়ে। 

 

চতুর্থ উইকেট হিসেবে ওপেনার সাদমান ইসলামকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান নাঈম ইসলাম। ৪৭ বলে ৪৫ রান করে আউট হন সাদমান। শেষ পর্যন্ত শফিউল ইসলামকে বাউন্ডারি মেরে ঢাকাকে দ্বিতীয় জয় এনে দেন কুমার সাঙ্গাকারা।

 

ঢাকার বোলার নাঈম ইসলাম নেন ৩টি উইকেট। শফিউল নেন একটি। এর আগে নাঈম ইসলামের অপরাজিত ২৯ রান সত্ত্বেও চিটাগায় অলআউট হয়ে যায় ৯২ রানে। দিলশান করেন ২০ রান। ৩টি করে উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান এবং নাসির হোসেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ