,

বগুড়ায় শিয়া মসজিদে গুলিবর্ষণ : মুয়াজ্জিন নিহত, আহত ৩

news-image

বগুড়া : বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে মুসল্লিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। এছাড়া তিন মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার মাগরিব নামাজের পর উপজেলার আটমুল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসিজদে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে পড়া হয়। বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় নিয়মিত মুসল্লিদের সঙ্গে ২০-২২ বছর বয়সী অপরিচিত তিন যুবক মসজিদে প্রবেশ করে। তাদের মাথায় টুপি এবং পরণে পাজামা-পাঞ্জাবী ছিল। নামাজ শেষে মুসল্লিরা যখন এশার নামাজের জন্য অপেক্ষা করছিলেন ঠিক সেই মুহূর্তে ওই তিন যুবক গুলি ছুঁড়তে থাকেন। গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যান।

বাম থেকে গুলিবিদ্ধ ইমাম শাহিনুর, মুয়াজ্জিন মোয়াজ্জেম (নিহত), মুসল্লি তাহের ও আফতাব এ সময় হরিপুর গ্রামের বাসিন্দা ও মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হন। এছাড়া আফতাব হোসেন (৪০), মাওলানা শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০) গুলিবিদ্ধ হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মসজিদটি ঘিরে রেখেছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে।

 

 

এর আগে গত ২৩ অক্টোবর দিনগত রাতে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শিয়াদের ওপর বোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে নিহত হয় সাজ্জাদ হোসেন নামে এক কিশোর। আহত হয় শতাধিক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ