,

আখাউড়ায় ইয়াবাসহ আটক ২

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে এক হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আখাউড়া পৌর এলাকার কলেজপাড়া এলাকার লাকড়ির দোকান থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন-আখাউড়া পৌর শহরের মসজিদপাড়ার মৃত লাল মিয়ার ছেলে জারু মিয়া (৪০) ও সীমান্তবর্তী নুরপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত সুরুজ মিয়ার ছেলে মিন্টু মিয়া (৪৬)।
আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। পরে আটক মিন্টু মিয়ার লুঙ্গিতে গুজে রাখা অবস্থায় ৮২০ পিস ইয়াবা পাওয়া যায়। বাকিগুলো জারু মিয়ার দেহ তল্লাশি করে পাওয়া যায়।
তিনি আরো জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা প্রস্ততি চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ