,

রংপুর রাইডার্সের কাছে ৬ রানে হারল সিলেট

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৬ রানে হেরে গেছে সিলেট সুপারস্টার্স। 
রংপুরে দেওয়া ১১০ রানের লক্ষ্যে ব্যাট  করতে নেমে ১৯ ওভার ২ বলে ১০৩  রান করে অলআউট হয়ে যায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চে রান সংগ্রহ করেছেন মুমিনুল হক। তার সংগ্রহ ২৩ বলে ২৯ রান। আর ৩৪ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন সুপারস্টার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।
 
বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। দলের পক্ষে অধিনায়ক সাকিব আল হাসান সর্বোচ্চ ৩৩ রান করেন। সিলেট সুপারস্টারের বোলারদের মধ্যে মোহাম্মদ শহীদ ৪ ওভার বল করে মাত্র ১২ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন।
 
ওপেনিংয়ে নেমে সৌম্য সরকার ও লেন্ডন সিমন্সের সাবলীল শুরুর পরও আজ বড় স্কোর গড়তে পারেনি রংপুর। সিলেটের বোলারদের আঁটসাট বোলিংয়েও ৩ ওভারেই ১৯ রান তোলেন সৌম্য-সিমন্স। শহীদের করা তৃতীয় ওভারের পঞ্চম বলে উইকেট কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে জমা পড়েন সৌম্য। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স।
 
দলীয় ২৩ ও ৫৪ রানে দুটি রান আউট আরও ব্যাটফুটে ঠেলে দেয় রংপুরকে। পঞ্চম উইকেটে সাকিব-পেরেরার বদৌলতে সর্বোচ্চ ২৬ রানের জুটি গড়তে সক্ষম হয় রংপুর। ৩৭ বলে ৩৩ রানের ইনিংসটিতে আজ দুটি চার ও একটি ছয় মারেন সাকিব। এছাড়া থিসারা পেরেরা ২০ বলে ২১ ও লেন্ডন সিমন্স ১৪ বলে ১৩ রান করেন। বাকী ব্যাটসম্যনদের মধ্যে আর কেউ দুই অঙ্কের দেখা পাননি।
 
একটি উইকেট পেলেও সিলেট সুপারস্টারের রবি বোপারা ৪ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৮। চার ওভারে ৪১ রান দিয়ে আজ সিলেটের সবচেয়ে খরুচে বোলার অজন্তা মেন্ডিস। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও নাজমুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ