,

কেন আপনার খালি পায়ে হাঁটা উচিত?

news-image

শীত তো দোরগোড়ায় কড়া নাড়ছে। ভোরের ঘাসে এখন শিশিরের আনাগোনা। খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে চলা নিয়ে কতই না রোমান্টিসিজম জমা হয়ে আছে সব্বার মনে। জানেন কি খালি পায়ে হাঁটার মধ্যে শুধু রোমান্টিকতা নয়, লুকিয়ে আছে সুস্বাস্থ্যের চাবিকাঠিও। খালি পায়ে হাঁটলে দেহের ভারসাম্য বাড়ে, ভঙ্গিমা সুন্দর হয়, কমে পায়ে চোট লাগার সম্ভাবনা।


নিউ ইয়র্কের ইঠাকা কলেজের স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউম্যান পারফরম্যান্সের অধ্যাপক প্যাট্রিক ম্যাক্কিওন জানিয়েছেন, যত বেশি খালি পায়ে হাঁটা যাবে ততই বেশি ফিট থাকবে শরীর। ঘরে, বাইরে এমনকি অফিসেও মাঝে মাঝে খালি পায়ে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি। জানিয়েছেন, এর ফলে পায়ের সঙ্গে পেটের পেশিও শক্তিশালী হয়। পায়ের বড় পেশি, পায়ের পাতের ছোট পেশি একটা ফিডব্যাক সাইকেল চলে। পায়ের পাতায় যে ‘ইন্ট্রিনসিক’ পেশি থাকে তার সঙ্গে যুক্ত স্নায়ুগুলো সরাসরি মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। এই ফিডব্যাক সাইকেল ভেঙে গেলে ভারসাম্য নষ্ট হয়। লাগাতার জুতো পরে থাকলে এই সাইকেলের উপর নেগেটিভ প্রভাব পড়ে। ফলে মস্তিষ্কে সংকেত ঠিকঠাক পৌঁছায় না। বেড়ে যায় চোটের সম্ভাবনা। খালি পায়ে হাঁটলে পরিবেশের সঙ্গে শরীরের সরাসরি সম্পর্ক তৈরি হয়। যা এই ফিডব্যাক সাইকেলকে বজায় রাখে।


পায়ের পাতার ছোট পেশির ঠিকঠাক সংকেত না পাঠালে বড় পেশির উপর অত্যাধিক চাপ পড়ে। এই চাপ বাড়তে থাকলে ভেঙে পড়ে ফিডব্যাক সাইকেল। চাপ পড়তে শুরু করে লিগামেন্ট, হাড় এবং টেন্ডনে। যার ফলে চোটের সম্ভাবনা অনেকত গুণ বেড়ে যায়।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ