,

বাঘ-কুকুরের নিখাদ ভালোবাসা!

news-image

ডেস্ক রিপোর্ট : বলা হয়ে থাকে, কুকুর-বিড়ালের কখনও বন্ধুত্ব হয় না। কিন্তু এবার তার ব্যতিক্রমই ঘটেছে। ভীষণ বন্ধুত্ব হয়েছে তিনটি জার্মান শেফার্ড কুকুর ও দুটি বাঘের মধ্যে। কুকুর  তিনটির নাম হচ্ছে, ব্ল্যাকি, হুগু এবং জেনি আর বাঘটির নাম হচ্ছে সুরিয়া এবং বাঘের ছানাটির নাম সানি।



সুরিয়া এবং সানি উভয়ের জন্ম স্লোভাকিয়ার সিনেক শহরের ওয়েসিস প্রাণি সংরক্ষণ কেন্দ্রে। এই এলাকাটি সাইবেরিয়ান বাঘের জন্য সুরক্ষিত এলাকা। দুই বছর আগে সুরিয়া জন্ম নেয়। তখন থেকেই সে কুকুরগুলোর সাথে বড় হয়েছে।



বাঘ-কুকুরের নিখাদ ভালোবাসা!

ওয়েসিসের নতুন অতিথি হচ্ছে চার মাস বয়সী বাঘের ছানা সানি। বাঘ এবং কুকুরের একসাথে খেলার এই চমৎকার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন দুই স্বেচ্ছাসেবী লুসিয়া জুস্টাকোভা (২৯) এবং মার্টিন জিমান। তারা নিয়মিত এখানকার বিভিন্ন মজার দৃশ্য ক্যামেরাবন্দি করে থাকেন।



কুকুর ও বাঘগুলো প্রতিদিনই খেলাধূলা করে। এই খেলাধূলার মাধ্যমে তাদের মধ্যে আরও ঘনিষ্ঠতা বাড়ে। মাঝে মাঝে তারা বুনো উল্লাসে মেতে উঠে। একে অপরকে আদর করে কামড়ায়, ঝাপটে ধরে, লুকোচুরি এবং বল নিয়ে খেলে। সবকিছুই তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।  



বাঘ-কুকুরের নিখাদ ভালোবাসা!

লুসিয়া বলেন, তাদেরকে কাছ থেকে দেখলে আপনারও অনেক ভালো লাগবে। সুরিয়া কুকুরগুলোকে অনেক ভালোবাসে এবং প্রতিদিন খেলাধূলা করে। আমি প্রাণিদের এবং ওয়েসিসকে ভালোবাসি। বিলুপ্তির মুখে থাকা বাঘের এই প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ পাওয়া বিশাল ব্যাপার।



ওয়েসিস এলাকাটি পরিচালনা করেন ভেটা ইরোজভা (৪৮) নামে একজন নারী। এটি ১৯৯৯ সালে চালু করা হয়। এখানে ২৮টি বাঘ আছে। তার মধ্যে ২৩টি এখানেই জন্মগ্রহণ করেছে। বাঘের পাশাপাশি এখানে কুকুরও সংরক্ষণ করা হয়। বিপন্ন প্রজাতির বাঘ ও সিংহ সংরক্ষণে কাজ করে যাচ্ছে ইরোজভা। সম্প্রতি বিপন্ন সিংহের প্রজননের জন্য জেনেটিক পুল নির্মাণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা