বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত বাসে জমজ কন্যা সন্তানের জন্ম

news-image

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরীঘাট এলাকায় চলন্ত বাসের  মধ্যেই জমজ কন্যা সন্তানের জন্ম  দিলেন মা সাহেদা খাতুন (৩৫)। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট সংযোগ সড়কে চলন্ত বাসে জন্ম হয় এই জমজ শিশুদের। এর পরপরই ওই বাসে করেই নবজাতক ও প্রসূতিকে পাশের উথলীস্থ শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মা ও নবজাতক সুস্থ আছেন বলে চিকিৎসক জানিয়েছেন।


সাহেদা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার কুসুডাঙ্গা গ্রামের মো. খাইরুল ইসলাম বাবুর স্ত্রী। গ্রামের বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। সাহেদার ভাই মো. ইনামুল হোসেন বলেন, বাবু ও সাহেদার ১৬ ও ১৩ বছরের দুই মেয়ে রয়েছে। বাবু সংগ্রাম পরিবহনের ব্যবস্থাপক পদে চাকুরি করায় স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার দারুস সালাম এলাকার একটি বাসায় থাকেন। গর্ভবতী সাহেদাকে জানুয়ারির প্রথম সপ্তাহে সন্তান প্রসবের তারিখ দিয়েছিলেন চিকিৎসকরা। এ কারণে সাতক্ষীরার পাটখেলঘাটা থানার মিঠাবাড়ি  গ্রামে তার বাবার বাড়ি সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়।আর গ্রামের বাড়ির উদ্দেশে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি (এনামুল) সাহেদা ও মেজো বোন সালমা এবং ভাগ্নিকে নিয়ে গাবতলী থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের একটি বাসে রওনা হন।
চলন্ত বাসেই সাহেদার প্রসব বেদনা শুরু হয়। পাটুরিয়া ফেরিঘাটের কাছে এসে বাসের ভেতর সন্তান প্রসব করেন তিনি।


এ সময় স্বজন ও যাত্রীদের অনুরোধে নবজাতক ও প্রসূতিসহ বাস ঘুরিয়ে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে বলেও জানান ইনামুল।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আরশাদ উলাøাহ জানান, নবজাতক ও মাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। তারা সুস্থ আছেন। স্বজনরা চাইলে ছয় ঘণ্টা পরে বাসায় যেতে পারবেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান