,

আরেক মোস্তাফিজের সন্ধান

news-image

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে নতুন করে চেনানোর কিছু নেই। সাতক্ষীরার এই তরুণের পরিচিতি এখন বিশ্বজোড়া। বিশ্বের দাপুটে ব্যাটসম্যানরাও মুস্তাফিজকে নিয়ে ভয়ে থাকেন। বর্তমান সময়ে বাংলাদেশে অনেক প্রতিভাবান বোলার রয়েছেন যারা ভবিষ্যতে মুস্তাফিজের মতই মাঠে ঝড় তুলবেন।

 


এমন একজন প্রতিভাবান পেসার আবু হায়দার রনি। ১৯ বছর বয়সী বাঁ-হাতি এই পেসার চলতি বিপিএলে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। গত ২২ নভেম্বর ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে তার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে।

 


প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট। পরের ম্যাচে উইকেট না পেলেও আজ বুধবার বরিশাল বুলসের বিপক্ষে চার ওভার বল করে ২১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।

 


তার বোলিংয়ে সুইং, গতি সবই আছে। লাইন ও লেংথ বজায় রেখে বল করতে পারেন তিনি। তার বলে ব্যাটসম্যানরা একটু ভেবেচিন্তেই ব্যাট করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৮টি উইকেট। লিস্ট এ ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৭টি উইকেট। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও ভালো তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা