বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএল থেকে পাক ক্রিকেটারদের ফেরানোর পরিকল্পনা পিসিবি’র!

news-image

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দুই নেতাকে ফাঁসির পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে অবনতি হয়েছে। কয়েক দিন ধরেই বিষয়টি কেন্দ্র করে চলছে তর্কযুদ্ধ। পাকিস্তান স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানানো হয়েছে। বাংলাদেশ থেকেও করা হয়েছে কঠোর প্রতিবাদ। এরই মধ্যে দেশটি থেকে দাবি উঠেছে বিপিএলে খেলা পাকিস্তানি খেলোয়াড়দের ফেরৎ নেয়ার। পিসিবিও সেই দাবি বিবেচনা করছে বলে জানিয়েছে।
গত ২২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির পর বিপিএল নিয়ে এ আলোচনার কেন্দ্রবিন্দু। পাকিস্তান শুরু থেকেই এ বিচারকে ‘দুর্বল’ উল্লেখ করে অভিযুক্তদের মুক্তি দাবি করে আসছে। তাহরিক ইনসাফের নেতা ইমরান খানসহ অনেকেই ফাঁসি বন্ধে প্রয়োজনীয় চেষ্টা চালিয়েছেন। তবে এসব বিফল হওয়ার পর নড়েচড়ে বসেছে পাকিস্তান। সম্পর্কের উন্নতি না হলে বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের না খেলানোর দাবি করেছেন বিশ্লেষকরা।
পাকিস্তানের উর্দু পত্রিকা ‘দৈনিক পাকিস্তান’ এক প্রতিবেদনে বুধবার জানিয়েছে, পিসিবি শিগগির বিপিএলে খেলতে যাওয়া পাকিস্তানি খেলোয়াড়দের ফিরিয়ে আনার ব্যাপারে চিন্তা ভাবনা করছে। কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক চলমান সময়ে খারাপের দিকেই ধাবিত হচ্ছে। পাকিস্তান হাই কমিশনারকে ডেকে নিয়ে সাবধান করা হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ভারত পাকিস্তানের চেয়েও খারাপ।
তবে পিসিবি এই মুহূর্তে ঠিক কী চিন্তা করছে এ বিষয়ে কিছু জানায়নি।
প্রতিবেদনে অভিযোগ করে বলা হয়, সম্প্রতি জাতিসংঘের সাধারণ সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের পাকিস্তান সম্পর্কে পক্ষপাতদুষ্ট বক্তব্য দিয়েছেন। ভারতের চেয়েও যা বেশি ছিল। এমনকি তার পুরো বক্তব্যে যেখানে সার্কের সব দেশের কথা উল্লেখ করেছেন সেখানে পাকিস্তানের কথা উল্লেখ করা উচিত মনে করেননি। যেন তিনি পাকিস্তানকে সার্কের অংশীদার দেশ মানতেও রাজি নন। এর আগে পাকিস্তান বাংলাদেশ দ্বি-দেশীয় ক্রিকেট সিরিজে শেখ হাসিনা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর সৌজন্যও দেখাননি। কেবল বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে চলে গেছেন। এটা শুধু মেহমানদের ভদ্রতার খেলাফ নয়, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতও।
পাকিস্তান থেকে বাংলাদেশে আসা খেলোয়াড়দের তিরস্কার করে বলা হয়, এরা এতটাই পয়সার পাগল যে, দেশের সম্মানের বিষয়েও খেয়াল রাখতে রাজি নয়। ক্রিকেটার মুহাম্মদ হাফিজ বলার আমেরের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন, কিন্তু বাংলাদেশে খেলতে কোনো সমস্যা দেখেননি। আর পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহুল হকসহ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খুশিতে বাংলাদেশ চলে গেছেন।
প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে যখন সম্পর্ক এতটাই খারাপ, তাদের রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে এতটা ফারাক সেখানে ক্রিকেটের মাঠে কেন এমনটা থাকবে না। সম্পর্কের অবনতির কারণেই আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়রা নিষিদ্ধ। তবে বাংলাদেশে কেন নিষিদ্ধ হবে না?- দৈনিক পাকিস্তান

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান