,

যৌথ প্রতারণার ছবিতে রিয়া সেন

news-image

যৌথ প্রযোজনার নামে চলছে যৌথ প্রতারণা। যেন দেখার কেউ নেই। নামমাত্র কিছু কাগজপত্র তৈরি করে যৌথ প্রযোজনা নাম দিয়ে বাংলাদেশে কলকাতার ছবির বাজার সুগম করে দিচ্ছে একশ্রেণীর অসাধু নির্মাতা ও প্রযোজক। এরই ধারাবাহিকতায় আরও একটি নতুন নাম ‘হিরো ৪২০’। ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া নামের একটি বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান ও ভারতের কলকাতার এসকে মুভিজের সঙ্গে যৌথভাবে নির্মাণ করা হচ্ছে বলে ঘোষণা দেয়া হয়েছে। যদিও জাজ মাল্টিমিডিয়া তাদের আগের ছবি ‘আশিকী’ নিয়ে যৌথ প্রযোজনার নামে ভয়ংকর ভাবে প্রতারণা করেছে।

আশিকী ছবিটি বলকাতার এসকে মুভিজের সঙ্গে বাংলাদেশের রাবেয়া ফিল্মস নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। অথচ বাংলাদেশে প্রচারণায় জাজ মাল্টিমিডিয়ার ছবি বলে প্রচারণা চালানো হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের চোখের সামনেই এসব প্রতারণা করা হচ্ছে বলে অনেকের অভিযোগ। এবার সেই বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যৌথ প্রযোজনার নামে নির্মিত হচ্ছে ‘হিরো ৪২০’। অনেকে অভিযোগ করছেন, এ ছবিটিও প্রতারণার সঙ্গে করা হচ্ছে। সৈকত নাসির ও সুজিত মণ্ডলের পরিচালনায় এ ছবিতে অভিনয়ের জন্য ভারতের রিয়া সেনকে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। এরইমধ্যে কলকাতায় রিয়ার কয়েকটি দৃশ্যও ধারণ করা হয়েছে। রিয়া সেন এর আগে ২০০১ সালে ঢাকায় ‘মনে পড়ে তোমাকে’ ছবিতে অভিনয় করেছিলেন। তার বিপরীতে অভিনয় করেছিলেন রিয়াজ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা