,

ম্যালেরিয়া ঠেকাবে মশা!

news-image

ম্যালেরিয়া রোগ ছড়ানোর জন্য দায়ী যে মশা, এবার সেই পতঙ্গটিকে এই রোগ ঠেকানোর কাজে লাগাতে চাইছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এক ধরনের জেনেটিক্যালি মডিফাইড (জিএম) মশা উদ্ভাবন করেছেন যা ম্যালেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। বিজ্ঞানীরা  বলছেন, গবেষণাগারে যে কৌশল অবলম্বন করা হয়েছে তা মাঠপর্যায়ে কাজে আসলে মশার কামড়ে মানবদেহে ম্যালেরিয়ার পরজীবী ছড়িয়ে পড়া বন্ধে এটি হবে এক নতুন উপায়। জিন এডিটিং পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা মশার ডিএনএ-তে একটি নতুন ধরনের জিনের প্রবেশ ঘটিয়েছেন। এই নতুন জিএম মশা অন্য মশার সঙ্গে বংশবিস্তার করলে তখন ওই মশাগুলোও একই ধরনের প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মাবে। ফলে এসব মশা মানুষকে কামড়ালেও ম্যালেরিয়ার পরজীবী মানবদেহে ছড়াবে না।
 
সারাবিশ্বে তিনশ কোটির বেশি মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছেন। প্রতিবছর প্রায় পাঁচ লাখ ৮০ হাজার মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, জেনেটিক্যালি মডিফাইড মশারা ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। এই মশাদের পরবর্তী তিন প্রজন্মের মধ্যে ম্যালেরিয়া প্রতিরোধ ক্ষমতা বিরাজ করবে বলেও জানান বিজ্ঞানীরা। মশার অন্যান্য প্রজাতির ক্ষেত্রেও একই পদ্ধতি কাজ করবে বলে আশা করছেন তারা। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা