,

ইসির তাড়াহুড়োয় নীলনকশা প্রকাশ পাচ্ছে: বিএনপি

news-image

পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও বুধবার রাত পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত নির্বাচন পরিচালনা বিধিমালা এবং আচরণ বিধিমালা পায়নি বিএনপি। bnp main logo --

এর প্রতিক্রিয়ায় রাতে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘আমাদের কাছে কোনো বিধিমালা পাঠায়নি নির্বাচন কমিশন। এই বিধিমালা গেজেট আকারে প্রকাশের দুই দিন পার হলেও বিএনপির কাছে না পাঠানোর মধ্যেই তাদের নীলনকশা প্রকাশ পাচ্ছে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ বলেন, দলীয় মনোনয়নে আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাদের তাড়াহুড়া দেখে মনে হচ্ছে কোনো অসত্ উদ্দেশ্য সাধনের মিশন নিয়ে নেমেছে। তারা যে সময় বেধে দিয়েছে তা পর্যাপ্ত নয়।
 
গতকাল মঙ্গলবার দেশের ২৩৪টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। এবারই প্রথমবারের মতো পৌরসভায় দলীয়ভাবে মেয়র পদে নির্বাচন হতে যাচ্ছে। ১২ অক্টোবর দলভিত্তিক পৌরসভা ভোট করতে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়। এ বিষয়ে প্রথমে একটি অধ্যাদেশ জারি করা হয়। ১৯ নভেম্বর সংসদে পাস হয় পৌর আইন (সংশোধন)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে