,

তিউনিসিয়ায় বাসে বোমা হামলা, নিহত ১২

news-image

তিউনিসিয়ায় বাসে বোমা হামলা, নিহত ১২তিউনিসিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের একটি বাসে বোমা হামলায় ১২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। খবর রয়টার্সের। 
খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাজধানী তিউনিসে এ ঘটনা ঘটে। হামলার পর দেশটির প্রেসিডেন্ট বেজি কায়িদ এসেবসি তার ইউরোপ সফর বাতিল করে রাজধানীতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র মোয়েজ সিনাইয়ে বলেছেন, রাজধানী তিউনিসের মূলকেন্দ্র মোহামেদ ভি অ্যাভিনিউয়ে এ হামলার ঘটনা ঘটে। যে গাড়িতে বোমা হামলা চালানো হয়েছে সেটি তিউনিসের প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের বহনকারী একটি বাস। এ হামলায় ১২ জন নিহত হয়েছেন।
 
নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানায়, প্রেসিডেন্ট প্রাসাদে যাওয়ার উদ্দেশে শহরতলী থেকে রক্ষীদের বাসে তোলা হচ্ছিল, তখনই বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাসটি উড়িয়ে দেওয়া হয়। চলতি বছর তিউনিসিয়ায় এটি তৃতীয় বড় ধরনের হামলা। এর আগের দুটি হামলা দেশটির পর্যটন শিল্পকে লক্ষ্য করে চালানো হয়েছিল। মার্চে রাজধানীর বার্দো জাদুঘরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের গুলিবর্ষণে ২১ জন নিহত হন। এরপর জুনে দেশটির ভূমধ্যসাগরীয় এক অবকাশ কেন্দ্রের সাগরতটের একটি হোটেলে এক বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে আরো ৩৮ পর্যটক নিহত হন।  

ওই দুটি হামলার দায়ই ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ