,

বিশিষ্টজনদের হত্যার ‘হুমকিদাতা’ জামায়াতকর্মী আটক, আইএসের নামে প্রচারণার অভিযোগে রাজধানীতে আটক ১

news-image

বিশিষ্টজনদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল হক (২৬) নামে এক জামায়াতকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

 
তিনি জানান, কথিত জঙ্গি সংগঠন আইএস ও এবিটির নাম ব্যবহার করে অধ্যাপক আনিসুজ্জামান, মুনতাসীর মামুন, জাফর ইকবাল ও সাংবাদিক মিজানুর রহমান খানসহ একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবী এবং শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতের ওই কর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে অপরাধী শনাক্তে তদন্ত নামে পুলিশ। পরে অভিযান চালিয়ে তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আইএসের নামে প্রচারণার অভিযোগে রাজধানীতে আটক ১
 
ইন্টারনেটে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) নামে প্রচারণার অভিযোগে রাজধানীর বাড্ডা থেকে নাহিদ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয় বলে সমকালকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
arrested-1_175764
 
তিনি জানান, ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেকে আইএসের সদস্য দাবি করে উসকানিমূলক প্রপাগান্ডা চালানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটককৃতের আসল নাম নাহিদ হোসেন। সে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে 'Jihadi John' ছদ্মনামে লিখত। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা