,

প্রিয় ডটকমের সাংবাদিকের বিরুদ্ধে পরীমণির মানহানি মামলা

news-image

আদালত প্রতিবেদক : মানহানির অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডটকমের প্রতিবেদক মোহাম্মাদুল্লাহ ও সম্পাদক জাকারিয়া স্বপনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি।

 

আজ বুধবার সকালে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে হাজির হয়ে পরীমণি মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি গ্রহণ করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের পর প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।  

 

মামলার অভিযোগে পরীমণি উল্লেখ করেন, প্রিয় ডটকমের রিপোর্টার মোহাম্মাদুল্লাহ তার সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তাতে অস্বীকার করায় ওই রিপোর্টার তাঁর ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার হুমকি দেন।

 

পরবর্তী সময়ে গত ১৭ নভেম্বর আসামি মোহাম্মাদুল্লাহ তার সম্পাদক জাকারিয়া স্বপনের সহযোগিতায় প্রিয় ডটকমে পরীমণি সম্পর্কে একটি মানহানিকর প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরীমণি মাদক সেবন করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান এবং এক সংসদ সদস্যের জোরে তিনি কাউকে পরোয়া করেন না। এই প্রতিবেদনে ১০ কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলাটি দায়ের করেন পরীমণি। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা