বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাশুড়িকে বিক্রির বিজ্ঞাপন দিলেন বউ

বয়স ৬০-এর কাছাকাছি। কণ্ঠস্বর মিষ্টি। কিন্তু, শুনলে প্রতিবেশীদের মৃত্যুও হতে পারে। রান্নার অত্যন্ত ভালো সমালোচক। কিন্তু, কেউ তাঁকে রান্নায় হারাতে পারবেন না। দারুন পরামর্শ দেন। কিন্তু, আপনি নিজেও এর থেকে ভালো কাজ করতে পারেন। ট্যাগলাইনে লেখা ‘শাশুড়ি বিক্রি আছে। ইন গুড কন্ডিশন।” একটি বইয়ের বিনিময়েই এক্সচেঞ্জ করা যাবে। ভারতের একটি অনলাইন সেলিং সাইটে এমনই বিজ্ঞাপনকে ঘিরে শোরগোল পড়ে গেল। বিজ্ঞাপনদাতা স্বয়ং এক গৃহবধূ।
যদিও বিজ্ঞাপনটি সংস্থার কর্মীদের নজরে আসতেই ১০ মিনিটের মধ্যেই সরিয়ে ফেলা হয়। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের কর্মীরা সবসময় পোস্টগুলির উপর নজর রাখেন। কোনও কুরুচিকর, অসম্মানজনক বিজ্ঞাপন তাঁদের চোখে পড়লে তাড়াতাড়ি সরিয়ে ফেলা হয়। অবশ্য অনলাইন সেলিং সাইটগুলিতে এরকম বিজ্ঞাপন নতুন কিছু নয়। বছরখানেক আগেও একটি জনপ্রিয় অনলাইন সেলিং সাইটে স্বামী বিক্রির বিজ্ঞাপন চোখে পড়েছিল অনেকেরই।
মনোরোগ বিশেষজ্ঞদের দাবি, ‘বর্তমান সমাজে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, বৌমার সম্পর্কগুলি ক্রমশই জটিল আকার ধারণ করছে। যার জন্য বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদের ঘটনাও। হতাশা, লোভ, উচ্চাকাক্সখার বেড়াজালে নিজেরাই জড়িয়ে পড়ছি আমরা। আর তারই বহিঃপ্রকাশ ঘটছে এই ধরনের ঘটনার মাধ্যমে।”
অন্যদিকে, আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনলাইন নেটওয়ার্ক দুনিয়ায় এই ধরনের ঘটনা সাইবার অপরাধের মধ্যেই পড়ে। এক্ষেত্রে ওই গৃহবধূর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে, তাঁকে জরিমানা ও জেল দুটোই হতে পারে। যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও খবর অবশ্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান