,

ব্ল্যাকমেইলের শিকার শাকিরা!

news-image

বিনোদন ডেস্ক : ব্ল্যাকমেলের শিকার হলেন জনপ্রিয় পপ তারকা শাকিরা। অভিযোগ, স্বামী ফুটবলার জেরার্দ পিকে-র সঙ্গে তার উদ্দাম যৌন মিলনের গোপন ভিডিয়ো ফাঁস করার হুমকি দিয়ে অর্থ দাবি করেছে এক প্রাক্তন কর্মচারী।

 

স্প্যানিশ বিপণি দিয়ারিও ভাস্কো জানিয়েছে, এক প্রাক্তন কর্মচারীর দ্বারা প্রতারিত হয়েছেন বিশ্বখ্যাত পপ গায়িকা শাকিরা। ওই কর্মীর কাছে একটি গোপন ভিডিয়ো রয়েছে যাতে পিকে ও শাকিরার লাগামহীন যৌন জীবনের বেশ কিছু দৃশ্য রেকর্ড করা হয়েছে। মনে করা হচ্ছে, কোনও সময় প্রণয়ীরা নিজ উদ্যোগে ওই ভিডিয়ো রেকর্ড করেছিলেন কিন্তু কোনও উপায়ে তা ওই প্রাক্তন কর্মীর কুক্ষিগত হয়েছে।

 


অসমর্থিত সূত্রের দাবি, গোপন ভিডিয়োর বদলে মোটা অর্থ দাবি করছে প্রতারক, যা না দিলে সোশ্যাল মিডিয়ায় পিকে-শাকিরার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য প্রকাশের হুমকি দিয়েছে দুষ্কৃতী। প্রসঙ্গত, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার থিম সং ‘ওয়াকা ওয়াকা’-র ভিডিয়োয় অংশগ্রহণ করেছিলেন স্পেনের ফুটবলার পিকে। জানা যায়, ভিডিয়োটি শ্যুটিংয়ের সময় থেকেই দু’জনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এর পর দীর্ঘ দিন একত্রে বসবাস করেন তারা। দম্পতির দু’টি সন্তান রয়েছে।

 


পরবর্তীকালে বিয়ে করে সংসারী হয়েছেন শাকিরা-পিকে। আকর্ষণীয় চেহারার সুবাদে দ্রুত গ্ল্যামার দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন সুগায়িকা শাকিরা। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তার ভক্ত-সংখ্যা। গানের পাশাপাশি সুন্দরী শাকিরার শরীরী আবেদনে মজেছে গোটা বিশ্ব। স্বাভাবিক ভাবেই তাকে যৌন ছবিতে দেখার তীব্র আগ্রহ রয়েছে অনেকের। মওকা বুঝে শাকিরার ঘনিষ্ঠতম মুহূর্তের ভিডিয়ো ক্লিপিংস বাবদ মোটা দাঁও মারতে চাইছে প্রতারক।–সংবাদমাধ্যম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে