,

সবচেয়ে বেশি বয়সে বিয়ের রেকর্ড!

news-image

বয়স বেশি হয়ে গেলে নাকি বিয়েতে মানা ! এ নিয়ে ‘বুড়ো বয়েসে ভীমিরতি’ ধরণের অনেক বাগধারারই প্রচলন আছে আমাদের সমাজে। কিন্তু এসব নিয়ম, কথা-বার্তাকে থোড়াই কেয়ার করে  সবচেয়ে বেশি বয়সে বিয়ে করে রেকর্ড গড়লেন যুক্তরাজ্যের নাগরিক জর্জ কিরবি(১০৩) এবং ডরেন লাকি(৯১) !


গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী এই দম্পতিই এখন পৃথিবীর সবচেয়ে বেশি বয়সে বিয়ের রেকর্ড গড়লেন। বিয়ের দিন তাদের দুইজনের মিলিত বয়স ছিল ১৯৪ বছর ২৮০ দিন। আর তাঁদের দুইজনের ঘরে সাত ছেলেমেয়ে আর ১৫ জন নাতিনাতনি রয়েছে।


চলতি বছরের জুন মাসে তারা দুইজন ইস্টবোর্নের লাঙ্ঘাম হোটেলে বিয়ে করেন। বিয়ের পরপরই ‘সবচেয়ে বেশি বয়সে বিয়ে’ এর স্বীকৃতি চেয়ে আবেদন করেছিলেন গিনেজ ওয়াল্ড রেকর্ড কর্তপক্ষের কাছে।


যাচাইবাছাই করে এই বিশ্বরেকর্ড সংস্থাটির কর্তৃপক্ষ পাঁচ মাস পর গতকাল মঙ্গলবার ‘নবদম্পতিকে’ এই স্বীকৃতি দিল। এর আগে সবচেয়ে বেশি বয়সে বিয়ের রেকর্ড ছিল জ্যামাইকার ১৯১ বছর ১২৬ দিনের এক দম্পতির।


‘দ্য ইন্ডিপেন্ডেন্টের’ কাছে এই নবদম্পতি জানান, ১৯৮৮ সাল থেকেই তাঁরা বিয়ে ছাড়াই একসঙ্গে থাকতেন। কিন্তু ছেলেমেয়ের চাপে পড়ে এবার তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়েটা করেই ফেললেন। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা