,

আল আমিনের হ্যাটট্রিকে বরিশালের শ্বাসরুদ্ধকর জয়

news-image

ব্যাটসম্যানদের আধিপত্যের মাঝে অবশেষে বিপিএলে বোলারদের জয়জয়কার। বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেছেন আল আমিন হোসেন। আল আমিনের দুর্দান্ত বোলিংয়ের ওপরে ভর করে সিলেট সুপারস্টার্সকে নাটকীয়ভাবে এক রানে হারিয়েছে বরিশাল বুলস। বরিশালের এটা টানা দ্বিতীয় জয়। আর সিলেটের টানা দ্বিতীয় হার।

মঙ্গলবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে সিলেটের সামনে লক্ষ্য তেমন বড় ছিল না। তবে ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সিলেটকে হারিয়ে দিয়েছে আল আমিনের তোপ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে আসা এই পেসার ৩৬ রানে পাঁচ উইকেট নিয়েছেন।

সিলেটের ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই মুমিনুল হককে কট বিহাইন্ড করে বরিশালকে সাফল্য এনে দিয়েছেন আল আমিন। নিজের পরের ওভারে পর-পর তিন বলে রবি বোপারা, নুরুল হাসান ও মুশফিককে আউট করে হ্যাটট্রিকের আনন্দে মেতে উঠেছেন তিনি। এর মধ্যে হাসান ও সিলেট অধিনায়ক মুশফিক বোল্ড হয়ে গেছেন।

মুশফিকের বিদায়ে চার উইকেটে ১৮ রানে পরিণত সিলেটকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেছেন দিলশান মুনাবীরা (৩৬) ও ওয়াইজ শাহ (১১)। দুই বিদেশির বিদায়ের পর নাজমুল ইসলাম (১৬) ও নাজমুল হোসেন (১৫) অনেক চেষ্টা করলেও এক রানের ব্যবধান ঘোচাতে পারেননি। শেষ দিকে ফিদেল এডওয়ার্ডসের (১১*) প্রচেষ্টাও ব্যর্থ হয়ে যায়।

আল আমিনের পাশাপাশি বল হাতে জ্বলে উঠেছেন তাইজুল ইসলামও। ২৩ রানে তিন উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা