বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অনন্ত-বর্ষা পুত্রের জন্মদিন উদযাপন , সুজানার ‘এই শহরে’

news-image

ডেস্ক রিপোর্ট : গেল বছরের ২৩ নভেম্বর থাইল্যান্ডে জন্ম নেয় অনন্ত বর্ষা দম্পতির প্রথম সন্তান আরিজ। সে হিসেবে সোমবার এক বছর পূর্ণ করলো ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই জুটির একমাত্র সন্তানটি। জন্মদিন উপলক্ষে পরিবারের সবাই মিলে বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে গিয়েছিলেন। সেখানে আত্মীয় স্বজন ও স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে আরিজের প্রথম জন্মদিন পালন করা হয়।

আরিজের জন্মদিন প্রসঙ্গে ফেসবুকে বর্ষা লিখেন, ‘মাশাল্লাহ সিরাজগঞ্জে সুন্দর মানুষগুলোর সঙ্গে আমাদের আমাদের স্কুল মাঠে কয়েক ঘণ্টা সময় কাটালাম। পাপা’র জন্মদিন উদযাপন করছি। আলহামদুলিল্লাহ।’ উল্লেখ্য, অনন্ত জলিল ও বর্ষা বর্তমানে তাদের নতুন চলচ্চিত্র ‘দ্য স্পাই’ এর জন্য নতুন মুখের সন্ধানে একটি প্রতিযোগীতা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।

 

 সুজানার ‘এই শহরে’
 

সুজানার শহরে কি ঘটছে? কেন তিনি আলাদা বাস করছেন? তাঁর স্বামীর সঙ্গে এমন কি হয়েছে যে তাঁকে একা থাকতে হয়? এমনি এক চরিত্রে ‘এই শহরে’ শিরোনামের এক ধারাবাহিকে দেখা যাবে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানাকে, জানালেন তিনি। তাঁর বিপরীতে অভিনয় করছেন মারজুক রাসেল। এটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। খুব শিগগির নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে।sujana-500x333sojana1

সুজানা আরও বলেন, ‘গল্পে দেখা যাবে মারজুক স্বামী হিসেবে খুবই উদাসীন। সংসারে কোনো কাজে তাঁর মনোযোগ নেই। সব সময় তিনি পাড়ার ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ান।’ এদিকে সুজানাকে খুব শিগগির নতুন আরও একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে জানান তিনি। তবে কার গানের মডেল হয়েছেন সেটি এখন প্রকাশ করতে চান না তিনি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান