,

রিয়েল লাইফের কাপ্ল সিদ্ধার্থ-আলিয়া রিল লাইফে ভাই-বোন!

news-image

কানাঘুষো অনেক দিন ধরেই চলছিল। সিদ্ধার্থ মলহোত্র ও আলিয়া ভট্ট নাকি কাপল্! যদিও প্রকাশ্যে মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই। সেই ‘রিয়েল লাইফ কাপ্ল’-কে এ বার রিয়েল দেখা যাবে। তবে কাপ্ল হিসেবে নয়। সিদ্ধার্থ-আলিয়া তাঁদের পরবর্তী ছবিতে ভাই-বোন! শকুন বাতরা পরিচালিত ‘কপূর অ্যান্ড সন্স’-এ।


আগামী জানুয়ারিতেই মুক্তি পাবে ছবির ফার্স্ট লুক। এমনটাই জানিয়ে টুইট করেছেন ঋষি কপূর। কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশনের মাল্টি-স্টারার কাস্টে থাকবেন ঋষিও। ছবিতে ৯০ বছরের এক বৃদ্ধের ভূমিকায় রয়েছেন তিনি। আর আলিয়া-সিদ্ধার্থের সঙ্গে রয়েছেন পাকিস্তানের হার্টথ্রব ফাওয়াদ খানও। টেলি সিরিজ ছাড়াও প্রথম ছবি ‘খুবসুরত’-য়ে সোনমের সঙ্গে জুটিতে ইতিমধ্যেই এ দেশেও ‘হট প্রপার্টি’ ফাওয়াদ। ‘কপূর অ্যান্ড সন্স’-এ ওই তিন জনই ঋষির নাতি-নাতনি। এর আগে ইমরান খান-করিনা কপূরকে নিয়ে ‘এক ম্যায় আউর এক তু’ পরিচালনা করেছিলেন এই ছবির পরিচালক শকুন। বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও আলিয়াকে নিয়ে শকুনের তৈরি তথ্যচিত্র ‘আলিয়া ভট্ট— জিনিয়াস অব দ্য ইয়ার’ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা