,

শিবির সন্দেহে গণপিটুনি, কলেজছাত্র নিহত

news-image

যশোরে আজ সোমবার বিকেলে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে গণপিটুনিতে হাবিবুল্লাহ (২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর দুই সহপাঠী। ছাত্রলীগের কর্মীরা ওই তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী।
নিহত হাবিবুল্লাহ শার্শা উপজেলার তেবাড়িয়া এলাকার নিয়ামত আলীর ছেলে। কামরুল আহসান (২২) ও আল মামুনকে (২২) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আল মামুনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন। হতাহতরা যশোর এমএম কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। তাঁরা কলেজের পূর্ব পাশে নির্ঝর নামে একটি মেসে তাঁরা থাকতেন।


আহত আল মামুন জানান, বিকেল ৩টার দিকে চার-পাঁচজন লোক এসে তাঁদের তিনজনকে পাশের আশিক ছাত্রাবাসে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী জানান, ছাত্রলীগের কর্মীরা ওই তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবিবুল্লাহ। তিনজনই শিবিরের কর্মী বলে শোনা যাচ্ছে। পরে সংশ্লিষ্ট ছাত্রাবাসে অভিযান চালিয়ে একটি ককটেল ও শিবিরের কিছু বইপত্র উদ্ধার করা হয়েছে।
পিটুনির অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল দাবি করেন, ছাত্রশিবিরের নির্ঝর মেসে প্রত্যেক শুক্রবার গোপন মিটিং হতো। কলেজ এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে সেখানে হামলা চালায়। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। আহত কামরুলের মা আনোয়ারা বেগম দাবি করেছেন, তাঁর ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। তিনদিন বাড়িতে থেকে আজ যশোর এসেছিল পরীক্ষা দেওয়ার জন্য। তবে যশোর জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিহত ও আহতরা শিবিরের কর্মী। স্থানীয় ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। আহত কামরুল আহসান বাঘারপাড়া উপজেলার ছোটখুদরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং আল মামুন মাগুরার শালিখা উপজেলার সীমাখালীর আতিয়ার রহমানের ছেলে। এনটিভি

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা