,

আ.লীগেও যুদ্ধাপরাধী আছে: মহিউদ্দিন চৌধুরী

news-image

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীরা লুকিয়ে আছে সমাজে, এমনকি আমাদের দল আওয়ামী লীগের মধ্যেও লুকিয়ে রয়েছে। তাদের চিহ্নিত করতে সামাজিক উদ্যোগ নিতে হবে।সোমবার সকালে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে জামায়াতের ডাকা হরতালবিরোধী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক সমাবেশে তিনি একথা বলেন।


মহিউদ্দিন চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক ত্যাগ করতে হবে। তা না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নমুখী অগ্রযাত্রায় কাঁটা সৃষ্টি হবে। এই কাঁটা অপসারণ করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, জাসদের মহানগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল আনোয়ার, সাহাব উদ্দিন আহমদ, সলিম উল্লাহ বাচ্চু, আবদুর রহমান, যুবলীগের ফরিদ মাহমুদ ও হেলাল উদ্দিন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা