,

ব্রাহ্মণবাড়িয়া স্বাভাবিক জীবনে ফিরল ১৮ মাদক ব্যবসায়ী

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ জন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছে। এ উপলক্ষে সোমবার দুপুরের শহরের সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে মাদক ব্যবসায়ীদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদেরকে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মাদক ছেড়ে দেয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। পরবর্তীতে কয়েকজন মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসতে জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মাদক ব্যবসায়ীরা নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাওয়ায় জেলা পুলিশ তাদেরকে স্বাগত জানিয়েছে।

পরে আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য জেলার ১৮ মাদক ব্যবসায়ীকে ফুল দিয়ে স্বাগত জানান।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা