,

সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবরের ইন্তেকাল

news-image

সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবরের ইন্তেকালজাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরী মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।


গোলাম আকবর চৌধুরীর বয়স হয়েছিল ৮৪ বছর। ভাষা আন্দোলনের সময় চট্টগ্রামে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের এই সভাপতি মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলেরও সদস্য ছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শোক প্রকাশ করেছেন। গোলাম আকবর চৌধুরী বাধ্যর্কজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন।

গত ১ নভেম্বর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) মো. আবদুল মজিদ ভূঁইয়া জানান, আইসিইউতে চিকিসাধীন অবস্থায় সোমবার সকাল সাড় ১০টার দিকে মারা যান গোলাম আকবর চৌধুরী। তার মৃত্যুর সংবাদ শুনে দুপুরে সাজেদা চৌধুরীর গুলশানের বাসায় যান প্রধানমন্ত্রী। তিনি সেখানে কিছু সময় থাকেন এবং পবিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
রাষ্ট্রপতি তার শোকবার্তায় বলেন, “গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে হারাল।”
তিনি গোলাম আকবর চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোলাম আকবর চৌধুরী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা