,

জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে প্রীতি জিনতা, পরিণীতির কাছে কেন আশীর্বাদ চাইছেন সানিয়া

news-image

সবকিছু ঠিকঠাক থাকলে আসছে জানুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ভারতের গণমাধ্যমে খবর, নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ছেদের পরপরই যুক্তরাষ্ট্রের জেন গুডএনাফের সঙ্গে মন দেওয়া নেওয়া চলছে প্রীতির। তারই ষোলকলা পূর্ণ করতে নাকি বিয়ের পিঁড়িতে বসতেন চান প্রীতি। এ উদ্দেশ্য জানুয়ারিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রীতি। সেখানেই পারিবারিক আত্মীয় এবং বন্ধুদের নিয়ে একটি ছোট অনুষ্ঠানে করে গুডএনাফের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন ৪০ বছর বয়সী প্রীতি।
 
শোনা যাচ্ছে, বিয়ের পর মুম্বাইতে বড় করে 'রিসেপসন পার্টি' দেবেন তারা। বলিউডে এখন যেন বসন্তের বাতাস বইছে। সম্প্রতি বলিউড নায়িকা গীতা বসরাকে বিয়ে করেছেন ক্রিকেটার হরভজন সিংহ। আবার মডেল-অভিনেত্রী হ্যাজেল কেচের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন যুবরাজ সিংহ। তাই বলিউডের একাংশের প্রশ্ন, যুবরাজের বাগদানের পরই কি নিজের বিয়ের কথাও তড়িঘড়ি ঘোষণা করলেন প্রীতি? কেননা এক সময় তো যুবরাজের সঙ্গেও প্রীতির সম্পর্কের গুজব রটেছিল। 

 

পরিণীতির কাছে কেন আশীর্বাদ চাইছেন সানিয়া?
 
বলিউড তারাদের সঙ্গে ইদানীং একটু বেশিই দেখা যাচ্ছে সানিয়া মির্জাকে। এর আগে শাহরুখ যখন হায়দরাবাদে শুটিং করছিলেন, তখন বিরিয়ানি খাওয়ানো থেকে শুরু করে আড্ডা— কোনও কিছুই বাদ রাখেননি টেনিস-তারা!
parineeti-and-sania
 
আর এবার তাকে দেখা গেল পরিণীতি চোপড়ার কাছে আশীর্বাদ চাইতে! 
টুইটার বলছে, সানিয়া না কি একটা গোটা দিন কাটিয়েছেন পরিণীতির সঙ্গে। দু’জনে না কি বেশ ভাল বন্ধুও! মাঝে মাঝে তারা দেখা করে এক সঙ্গে সময় কাটান! এবারও সে রকমই দেখা করেছিলেন দু'জনে! তখনই পরিণীতি আশীর্বাদ দিলেন সানিয়াকে। সানিয়ারই টেনিস র‌্যাকেট দিয়ে! সামনেই অনেকগুলো ম্যাচ খেলতে চলেছেন সানিয়া। সেই জন্যই খেলাচ্ছলে বন্ধুকে শুভকামনা জানিয়েছেন পরিণীতি।
 
পরিণীতি সানিয়াকে আশীর্বাদ করার ছবিসহ টুইট করেছেন, 'ওর যে আশীর্বাদের দরকার আছে, এমন নয়! তাও ওরই টেনিস র‌্যাকেট দিয়ে ওকে আশীর্বাদ করলাম! লোল! দারুণ একটা দিন কাটালাম আজ দু'জনে!' আর সানিয়া? তার কী বক্তব্য এই আশীর্বাদ নিয়ে? 
'পরিণীতি আমায় আশীর্বাদ করেছে! সত্যি, খুবই ভালো একটা দিন কাটল আজ', টুইট করেছেন সানিয়া। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ