,

ধর্ম থেকে সন্ত্রাসকে আলাদা করতে হবে: মোদী

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্বে সন্ত্রাস একটি বড় সমস্যা এবং ধর্ম থেকে সন্ত্রাসকে আলাদা করতে হবে। 
আসিয়ান সম্মেলন উপলক্ষে বর্তমানে মালয়শিয়া সফরে রয়েছেন মোদী।  রবিবার এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে দেয়া বক্তৃতায় সন্ত্রাস মোকাবেলায় বিশ্ব নেতাদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নতুন সংকল্প ও কৌশল নির্ধারণের আহবান জানিয়েছেন তিনি।
 
মোদী বলেন, আমাদের অবশ্যই ধর্ম ও সন্ত্রাসকে আলাদা করতে হবে। আর এই দুইয়ের মধ্যে পার্থক্য নির্ধারিত হবে কারা মানবতার পক্ষে আর কারা বিপক্ষে তা দিয়ে। সন্ত্রাস ও সন্ত্রাসীদের কোনো সীমানা নেই। তারা ধর্মকে ব্যবহার করে ঠিকই, কিন্তু সব ধর্মের লোককেই হত্যা করে। 
তিনি বলেন, প্যারিস, তুরস্ক, বৈরুত, মালি এবং রাশিয়ান বিমানে হামলা আমাদের মনে করিয়ে দেয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমাদের সমাজ ও বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়ছে, কিভাবে তার সদস্য বাড়াচ্ছে ও লক্ষ্য নির্ধারণ করছে। সম্মেলনের বক্তৃতায় ওবামা জঙ্গিগোষ্ঠী আইএস মোকাবেলায় রাশিয়ার সঙ্গে মতৈক্যের কথা জানিয়ে বলেন, রাশিয়ার কৌশলের উপরই এখন অনেক কিছু নির্ভর করছে। এখন দেখার বিষয়, রাশিয়া কিভাবে তাদের কৌশল সমন্বয় করবে, যা যুক্তরাষ্ট্র ও আরো ৬৫টি দেশকে তাদের কার্যকরী বন্ধু হিসেবে উপস্থাপন করবে।
 
সম্মেলনে অংশ নেওয়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন সন্ত্রাস মোকাবেলায় আগামী বছর একটি স্বয়ংসম্পূর্ণ কৌশল প্রণয়নের কথা জানান। খবর: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা