,

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

news-image

কুমিল্লার চান্দিনায় দুইটি সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে উভয় চালকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার চান্দিনা উপজেলার ছায়কোট-তুলাতলী গ্রামের আলী আহাম্মদের ছেলে অহিদুল ইসলাম (২৬) ও একই জেলার দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান (৩৫)। 
স্থানীয়রা জানায়, চালক অহিদ তার অটোরিকশা গ্যাস নিতে পাম্পে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি অটোরিকশাটি মুখোমুখি সংঘর্ষে উভয় চালক আহত হন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) মাশরুরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা