,

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে আহত ১৬

news-image

আমেরিকার নিউ অরলিন্সের একটি খেলার মাঠে গুলিতে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে নিকটস্থ বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেয়া হয়। অন্যদের হাসপাতালে নেয়া হয় বলে পুলিশ জানিয়েছে। 
 
প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় দুর্বৃত্তদের দু’টি গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। ডব্লিউডব্লিউএল নামের টেলিভিশন চ্যানেলটি জানায়, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে শহরের নাইন এভিনিউয়ের বানি ফ্রেন্ড খেলার মাঠে ৫০০ লোকের উপস্থিতিতে একটি মিউজিক ভিডিও তৈরির কাজ চলছিল। এ  সময় গুলি চালানোর ঘটনা ঘটে। 
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে দু’জন বন্দুকধারী গুলি বর্ষণ করে। এসময় কমপক্ষে ১৬ জন গুলিবিদ্ধ হন। তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা