,

আখাউড়া স্থলবন্দরে যান চলাচল স্বাভাবিক

news-image

রাকিবুল হাসান নুর : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোঃমুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের প্রতিবাদে সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কোনো প্রভাব পড়েনি। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী এই স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকেই আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, আখাউড়া স্থলবন্দরে হরতালের কোনো প্রভাব পড়ছে না। সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ইতোমধ্যে মাছ, পাথর, সিমেন্ট, প্লাস্টিক ও পাথরবাহী বেশ কয়েকটি ট্রাক আগরতলা প্রবেশ করেছে বলেও জানান তিনি।
এদিকে হরতালে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থলবন্দরের শুল্ক বিভাগ ও ইমিগ্রেশন পুলিশ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ