,

তাহাদের দুষ্টুমি….

news-image

ডেস্ক রিপোর্ট :ক’দিন ধরেই ‘ওমেন্স ডাবল’ জয়ী ভারতীয় জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জার সাথে ব্যাপক সখ্যতা লক্ষ্য করা যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিনীতি চোপড়ার! এর কারণ হিসেবে যদিও গুঞ্জন শোনা যাচ্ছে টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন পরিনীতি! তবে এমন খবর গুঞ্জন হলেও তাদেরকে প্রায়শই এখন একসঙ্গে দেখা যাচ্ছে, শুধু তাই না, বিভিন্ন সময় দুষ্টুমিতেও মেতে উঠতে দেখা গেছে ভারতীয় এই দুই তারকাকে!

জানা গেছে, রোববার টুইটারে পরিনীতি একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় সানিয়া মির্জার মাথার উপরে তারই টেনিস রেকেট রেখে আশীর্বাদ করছেন পরিনীতি। যদিও পরিনীতি লিখেন,  সানিয়ার এইরকম আশীর্বাদের খুব একটা প্রয়োজন নেই, কিন্তু তারপরেও তারজন্য আমার আশীর্বাদ রইলো। অবশ্য এটা তার অনুরোধেই…!

সানিয়ার জন্মদিনের অনুষ্ঠানে পরিনীতি চোপড়া…

এর আগে নিজের আত্মজীবনী ছবির জন্য অভিনেত্রী হিসেবে পরিনীতিকেই বেছে নিয়েছেন বলে খবর প্রকাশ হয়েছিল। এমনকি একটি টিভি শোতে সানিয়া জানান, ‘আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে একজনই। তিনি হলেন পরিনীতি চোপড়া। আমার চরিত্রটি একদম সহজেই ফুটিয়ে তোলার ক্ষমতা আছে পরিনীতির।’



যদিও একাধিক মিডিয়া সানিয়ার আত্মজীবনীতে অভিনেত্রী দীপিকা পাডুকোনের কথাই বলেছেন! 



তবে এ ব্যাপারে ভিন্নমত প্রকাশ করেছিলেন সানিয়ার মা। টিভি রিয়েলিটি শোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের মেয়েকেই অভিনয়ের আহ্বান জানিয়ে ছিলেন। সে সময় সানিয়ার রুপালি জগতে আগমনের বিষয়েও মুখরোচক খবর চারদিকে ছড়িয়ে গিয়েছিল। কিন্তু সানিয়া অভিনয় বিষয়ে ছিলেন বরাবরই নিশ্চুপ! তবে সম্প্রতি পরিনীতির সাথে যে দহরম মহরম চলছে, তা দেখে অনুমান করা যায় যে, হয়তো তার আত্মজীবনীটি দীপিকা কিংবা তিনি নিজে নন, বরং তা করতে যাচ্ছেন ‘কিল বিল’ খ্যাত অভিনেত্রী পরিনীতিই!   

উল্লেখ্য, সম্প্রতি সানিয়া মির্জার জন্মদিনের উৎসবেও পরিনীতি চোপড়াকে দেখা দেছে।   

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ