,

জামায়াত কি কৌশল বদলাচ্ছে?

news-image

জামায়াতে ইসলামীর কয়েকদিন আগে ডাকা হরতালেও রাজপথে দলের নেতাকর্মীদের দেখা যায়নি।
কোন তৎপরতা ছাড়াই পালিত হয়েছে হরতাল।


বিশ্লেষকেরা বলছেন, এর আগে দলের নেতাদের মানবতা বিরোধী অপরাধে শাস্তির হাত থেকে রক্ষায় নেয়া কৌশল কার্যকর না হওয়ায়, দলটি নতুন ধারায় রাজনীতি করার জন্য তৈরি হচ্ছে। দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক সালাহউদ্দিন বাবর বলছেন, বিচারাধীন বিষয় হওয়ায়, দলের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের ইস্যুতে তেমন তৎপরতা বা বড় প্রতিক্রিয়া দেখাতে পারেনি দলটি।


দলটির বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, নতুন ধারায় রাজনীতি করার জন্য শীর্ষনেতাদের বিচার ও দণ্ডের বিষয়টি হয়ত তারা পেছনে রেখে, সামনে এগুতে চাইছে তারা। এর আগে দলের দুইজন নেতার ফাঁসি কার্যকর হবার পর, এখন দলের দ্বিতীয় শীর্ষনেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদেরও ফাঁসি হয়েছে।


অপর নেতা শীর্ষ মতিউর রহমান নিজামীর বিচারকার্যও শেষের পথে। এই অবস্থায় দলে উদ্বেগ রয়েছে। কিন্তু গত দুইবছর আড়াই বছর ধরে বেকায়দা অবস্থায় রয়েছে।
তা সত্ত্বেও যে প্রতিক্রিয়া দেলাওয়ার হোসেন সাইদীর মামলার রায়ের পর দলটি দেখিয়েছিল সেটি অন্য নেতাদের বিচারে দেখা যাচ্ছেনা কেন, এমন প্রশ্নে জবাবে মি. বাবার বলেন, এর আগে তাদের নেয়া কৌশল কার্যকর হয়নি।


ফলে এখন তাদের ভিন্নভাবে ভাবতে হচ্ছে।
নতুন ধারায় দেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে, এবং সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের দেয়া শর্ত পূরণ করেই জামায়াত নতুনভাবে কর্মকাণ্ড পরিচালনা করবে বলে মনে করেন মি. বাবর।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা