,

রিয়ালকে ছাড়িয়ে গেল আতলেতিকো

news-image

স্পোর্টস ডেস্ক : সাত মিনিটের মাথায় গোল করে আতলেতিকোকে এগিয়ে দিয়েছিলেন কোকে। পরে এটিই থেকে গেছে ম্যাচের একমাত্র গোল হিসেবে। ছবি : রয়টার্স
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলের লজ্জাজনক হারের হতাশায় টালমাটাল হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। একদিন যেতে না-যেতেই তাদের দুর্দশা আরো বাড়িয়ে দিল নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। রোববার রিয়াল বেটিসের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে রিয়ালকে পেছনে ফেলে দিয়েছে আতলেতিকো। দখল করেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান।


মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করে ফেলেছে বার্সেলোনা। ১২ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কাতালানরা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৪। ২৬ পয়েন্ট নিয়ে বার্সার পরেই আছে আতলেতিকো। ১২ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ দাঁড়িয়েছে ২৪ পয়েন্ট। ফলে বিগত কয়েক মৌসুমের মতো আবারো এই তিন দলের জমজমাট লড়াই আশা করছেন ফুটবলপ্রেমীরা।


রিয়াল বেটিসের বিপক্ষে রোববারের ম্যাচে শুরুতেই এগিয়ে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। সাত মিনিটের মাথায় গোল করেছিলেন আতলেতিকোর স্প্যানিশ মিডফিল্ডার কোকে। পরে আরো বেশ কয়েকবার গোল প্রচেষ্টা চালালেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি আতলেতিকোর ফুটবলাররা। শেষ পর্যন্ত এই ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে ২০১৩-১৪ মৌসুমের শিরোপাজয়ীরা।


লা লিগার অপর ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ভিলারিয়াল ও এইবার। ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছে ভিলারিয়াল ও সেল্তা ভিগো। ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে এইবার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ